দিনাজপুরের বিরামপুর উপজেলায় রেল স্টেশনের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন(এমপি’র) ১৫ মিনিটের যাত্রা বিরতি। পরিদর্শন করবেন রেলস্টেশন। সেই উপলক্ষে সাজানো হয়েছে প্লাটর্ফম। রেলমন্ত্রী আসবে বলে কথা । ফেস্টুনে লেখা দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। তিনি আবার বিরামপুরের দুলাভাই। রেলস্টেশনে জনতার ঢল। রেলমন্ত্রী তথা দুলাভাইকে এক নজর দেখার জন্য। সবার হাতে ফুলের তোড়া। কখন আসবে দুলাভাই। সবার আগে শুভেচ্ছা জানাতে হবে এমন সরব ছিল রেলস্টেশন প্রাঙ্গন।
গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টার সময় ঢাকা হতে পঞ্চগড় একতা এক্রপ্রেস ট্রেনে বিরামপুর রেলস্টেশনে পৌছলে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান,রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী,সাংবাদিকবৃন্দ, স্ত্রী শাম্মী আক্তার মনি’র পরিবার ও সুধীজন সহ আরো অনেকেই। শুভেচ্ছা শেষে তিনি জনতার উদ্দেশে বলেন,বিরামপুর রেলওয়ে স্টেশনকে মডেল প্রকল্পে আওতায় আধুনিকায়ন করা হবে,প্লাটফর্ম বড় করা হবে,লম্বা করা হবে,ওভার ব্রীজ করা হবে ও অন্যান্য আরো অনেক সুযোগ-সুবিধা থাকবে ।
এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান খাইরুল আলম রাজু,পৌর মেয়র আক্কাস আলী, সহকারী পুলিশ সুপার এ কে এম ওহেদুন্নবী,বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু,নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ন সাধারণ সম্পাদক গোলজার হোসেন,দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত,পরিদর্শক মতিয়ার রহমান ও স্টেশন মাস্টার মিজানুর রহমান প্রমূখ। রেলমন্ত্রী যাত্রা বিরতি শেষে একই ট্রেনে পঞ্চগড়ের উদ্দেশে রওনা দেন।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 


















