গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় দুই দলের সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে উপজেলার উত্তরপাড়া এলাকার ডেকো গার্মেন্টস সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় হাবিবুর রহমান লাবি সরকার ডেকো গার্মেন্টস থেকে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় হাজ্জী সুলতান উদ্দিন সরকারের বিরোধ চলে আসছিল। এ নিয়ে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কারখানার সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের ৬ জন আহত হয়। খবর পেয়ে মাওনা চকপাড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
এ বিষয়ে হাবিবুর রহমান লাবি বলেন, আমার নামে বৈধ ওয়ার্ক ওয়ার্ডার এর মাধ্যমে দীর্ঘদিন যাবৎ ডেকো গার্মেন্টস এর সাথে আমি ব্যবসা করে আসছি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারখানা থেকে মালামাল বের করার সময় আমার লোকজনের উপর হামলা চালায়। এতে আমাদের চারজন আহত হয়।
এ বিষয়ে হাজ্জী সুলতান উদ্দিন জানান, কারখানা কর্তৃপক্ষ আমাকে ব্যবসা দেওয়ার কথা থাকলেও এই পর্যন্ত আমাকে কোনো ব্যবসা দেওয়া হয়নি। এই বিষয়ে আমি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কর্তৃপক্ষ বলেছেন, এই মাসে যে মালামাল আছে তা অন্য কাউকে না আমাকে দেবে। কারখানা কর্তৃপক্ষ আমাকে মালামাল দেওয়ার কথা থাকলেও কারখানার সহকারী ব্যবস্থাপক কামরুল হাসানের যোগসাজশে লাবি সরকার জোরপূর্বক পুলিশের সহযোগিতায় মালামাল বের করেছে। ওই সময় ডেকো গার্মেন্টস এর সাথে আমি আমার অফিসে বসা ছিলাম। হঠাৎ করে আমার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়।
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, হামলার ঘটনায় হাবিবুর রহমান বাদি হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাজীপুর 


















