শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ধর্ষণে প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক

দিনাজপুরের চিরিরবন্দরে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী (১১) কে ধর্ষণ ও ৫ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগে পুলিশ দিপু চন্দ্র রায় (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করে আদালতে সোর্পদ করেছে। ধৃত দিপু উপজেলার পুনট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশ্রমপাড়ার চন্দ্র কান্ত রায়ের ছেলে।

জানা গেছে, মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী মেয়েটি স্থানীয় উপজেলার গমিরাবাজারে একটি মন্দিরে সারাক্ষণ থাকত। মাঝেমধ্যে পাশ্ববর্তী একটি বাড়িতে যাতায়াত করত। বাকপ্রতিবন্ধী ওই কিশোরী ধর্ষণের শিকার হয়ে ৫ মাসের অন্তঃসত্ত¡া হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা-৯ (১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যাহার মামলা নং ২৭, তাং ২৭/০৮/২০২১ খ্রি.। মামলায় আটককৃত দিপু চন্দ্র রায় (৩৭), পুনট্টি ইউনিয়নের পূর্বপাড়া এলাকার ব্রজেন নাথ রায় (৬০), পুনট্টি আশ্রমপাড়া এলাকার রাহুল চন্দ্র রায় (২৮), গোবিন্দপুর গ্রামের মহসীন আলী (৪০) ও পুনট্টি গুচ্ছগ্রাম (গমিরাহাট) এলাকার সুমিত্রা রানী (৩৩) কে আসামী করা হয়েছে। গত ২৬ আগস্ট বৃহস্পতিবার রাতে দিপুকে তার বাড়ি থেকে পুলিশ আটক করে এবং গত ২৭ আগস্ট শুক্রবার তাকে আদালতে প্রেরণ করেছে।

স্থানীয় এলাকাবাসী জানান, অভ্যন্তরীণ কোন্দল এবং এলাকার আধিপত্য বজায় রাখতে সন্দেহজনকভাবে দিপু চন্দ্র রায়সহ কয়েকজনকে আসামী করা হয়েছে। তারা সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দোষী ব্যক্তিকে চিহ্নিত করার দাবি জানান।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জাগো২৪.নেট-কে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এজাহারে উল্লেখিত মামলার মুল আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে আজ ২৮ আগস্ট শনিবার ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

প্রকাশের সময়: ০৫:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১