শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে প্রতিমা ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ১

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই মন্দিরের চারটি প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ফেরদৌস আলম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করেছে। ফেরদৌস আলম ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত ধোপাডাঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। থানা সূত্রে জানা যায়, এরআগে ২৪ আগষ্ট রাতে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের ইন্দ্রারপাড় নামক স্থানে পাশাপাশি দুই মন্দিরের ৪টি প্রতিমার মাথা ভেঙ্গে ফেলে অগ্নিসংযোগ করে দূর্বৃত্তরা। এঘটনায় পরের দিন ২৫ আগস্ট মন্দিরের সভাপতি নারায়ন চন্দ্র বর্মন বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে ঘটনার দিন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামত জব্দ করে তদন্ত করতে মাঠে নামেন।

রোববার দুপুরে গ্রেফতারের বিষটি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান  জাগো২৪.নেট-কে বলেন, ফেরদৌস জিজ্ঞাসাবাদে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের কথা স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

প্রকাশের সময়: ০৫:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১