দিনাজপুরের বিরামপুর উপজেলার রাব্বি (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
রবিবার ভোরে এই ঘটনাটি ঘটে। তার বাড়ি উপজেলা বিনাইল ইউনিয়নের দেশমা হাট মুহু গ্রামের লিটন মিয়ার পুত্র। সে নিজ বাড়ির শোবার ঘরে একাকী থাকা অবস্থায় অজ্ঞাত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাব্বি কী কারনে আতœহত্যার করেছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত তথ্য পাওয়া যায়নি।
নিহত লিটনের নানা আবু বক্কর মেম্বার জানান, দেশমা বাজারে আমার একটি খাবার হোটেলের দোকান আছে। হোটেলের কাজকর্ম সেরে নাতি (রাব্বি)কে আমি দোকান থেকে বাড়িতে যেতে বলি। আমার কথা মত সে বাড়িতে চলে যায়। আর আমি আমার কাজের জন্য মেয়ের বাড়ি বিরামপুরে আসি। রবিবার সকালে আমার মেয়ে রাবেয়া খাতুন আমাকে ছেলের মৃত্যুর সংবাদ জানায়। পরে বিষয়টি আমি বিরামপুর থানাকে জানালে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্তের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে বিরামপুর থানায় একটি মামলা হয়েছে।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 


















