মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ধরা পড়লো ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ১০ মণ ওজনের একটি ‘শাপলাপাতা’ মাছ ধরা পড়েছে। বিশালাকৃতির এই মাছটি দেখার জন্য ভিড় জমান উৎসুক জনতা।

রোববার (২৯ আগস্ট) ভোরে জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনার মোহনায় দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট এলাকায় স্থানীয় জেলে বাবু সরদারের জালে মাছটি ধরা পড়ে। তিনি একটি ভ্যানে করে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ট্রাক টার্মিনাল সংলগ্ন একতা মৎস্য আড়তে নিয়ে আসে।

মৎস্য আড়তের রেজাউলের আড়তে মাছটি বিক্রির জন্য তুললে রাজবাড়ীর মাছ ব্যবসায়ী কুটি মণ্ডল ৮ হাজার টাকা মণ দরে ৮০ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।

স্থানীয় জেলে বাবু সরদার বলেন, আমরা সাধারণত ট্রলারে পদ্মায় বড় মাছ ধরতে যাই। কট সুতার জালে বড় মাছ ধরা পড়ে। কিন্তু হঠাৎ করে বিরল প্রজাতির এই মাছটি ধরা পড়লে খুশি হই। তবে জালে আটকানোর পর মাছটি বেশি লাফালাফি করেনি। দ্রুত সময়ের মধ্যে মাছটি ডাঙ্গায় তুলি।

রেজাউল ইসলাম (রাজ) বলেন, পদ্মায় নদীতে প্রায় ১৫ বছর পূর্বে একবার শাপলাপাতা মাছ পাওয়া গিয়েছিল। এটি সাধারণত মাটির ছুঁইছুঁই করে পথ চলে। যে কারণে সহজে জালে ধরা পড়ে না। হয়তো পদ্মার তীব্র স্রোতে কারণে মাটি থেকে ওপরের দিকে এসেছে যে কারণে জেলের জালে ধরা পড়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, একটি শাপলাপাতা মাছ নামেই পরিচিত। এটি সাধারণত কক্সবাজার এলাকায় পাওয়া যায়। তবে মাছগুলো কম পাওয়া যায়। ইতোপূর্বে মাছ সম্পর্কে যে তথ্য পেয়েছি, সেটি এত বড় আকৃতির নয়। মাছগুলো খেতে খুব সুস্বাদু। আমি নিজে মাছের কাছে গিয়ে তথ্য সংগ্রহ করব।

প্রকাশের সময়: ১১:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১