রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুলিয়ারচরে ব্যবসায়ীকে আহত করে ২ লাখ ৬৫ হাজার টাকা লুট

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গভীর রাতে এক ফার্নিচার দোকানের টিনের ডাপাট ভেঙ্গে ঘরে প্রবেশ করে ব্যবসায়ীকে মেরে মারাত্বক আহত করে ২ লাখ ৬৫ হাজার টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুলিয়ারচর পৌর এলাকার আশ্রবপুর ব্রীজ সংলগ্ন কুলিয়ারচর লিয়ন বোর্ড ফার্নিচার দোকানে এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে কুলিয়ারচর লিয়ন বোর্ড ফার্নিচার দোকানের স্বত্বাধিকারী সপ্তম সূত্রধর (২৩) এর পিতা চন্দ্রমোহন সূত্রধর (৫৫) বলেন, রোববার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে খাবার খেয়ে প্রতিদিনের ন্যায় তার ছেলে সপ্তম সূত্রধর (২৩) তাদের ফার্নিচারের দোকানে ঘুমিয়ে ছিলো। রাত সাড়ে ৩টার দিকে তাদের দোকানের মালামাল বহনকারী ভ্যান চালক পৌর এলাকার পশ্চিম গাইলকাটা গ্রামের আবুচান মিয়ার পুত্র নূর আলম (২৫) দোকান ঘরের ডাপাট ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে এস.এস ফাইপ দিয়ে তার ঘুমন্ত ছেলে সপ্তম সূত্রধরের মাথায় ও ঘাড়ে একাধিক আঘাত করে দোকানে থাকা ২ লক্ষ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় সপ্তম সূত্রধরের ডাক চিৎকারে পার্শ্ববর্তী দোকানদার মোঃ আরশ মিয়া (৫৫) ঘটনাস্থলে আসার সাথে সাথে লুন্ঠনকারী তার ব্যবহৃত আইডিয়া নামক একটি মোবাইল সেট ফেলে তাৎক্ষণিক পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুত্বর আহত সপ্তম সূত্রধরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাতেই ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কুলিয়ারচর থানার পুলিশ পরিদর (তদন্ত) মো. মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জাগো২৪.নেট-কে বলেন, এ বিষয়ে আমরা অবগত নই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

কুলিয়ারচরে ব্যবসায়ীকে আহত করে ২ লাখ ৬৫ হাজার টাকা লুট

প্রকাশের সময়: ০৭:৩৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১