রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে সৃষ্টি হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া   

নীলফামারী সদরে লক্ষীচাপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। এর মধ্যে দিয়েও সম্পন্ন্ করা হয়েছে কর্মচারী নিয়োগ প্রক্রিয়া। এ বিষয়ে মামলা ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেও নিয়োগ বন্ধ হয়নি বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য আজিজার রহমানকে বাদ দিয়ে ৫ আগস্ট/১৯ইং তারিখে ম্যানেজিং কমিটির নির্বাচন দেখিয়ে ১৩ নভেম্বের/১৯ইং তারিখে দিনাজপুর শিক্ষা বোর্ড হতে কমিটির অনুমোদন নেয়। এদিকে প্রতিষ্ঠাতা সদস্যকে না জানিয়ে কমিটি করাকে কেন্দ্র করে সিনিয়র সহকারী জজ আদালত নীলফামারী সদর কোর্টে বিজ্ঞাপনী ঘোষণার দাবীতে ১৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং-২১৩/১৯।

মামলার বাদী আজিজার রহমান বলেন, ২২ আগস্ট/২১ইং তারিখে তিনটি শূণ্যপদ একজন আয়া, একজন পরিচ্ছন্নতা কর্মী ও একজন অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় একটি স্থানীয় ও জাতীয় পত্রিকায়। পরে পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তিটি দেখে ১৭ জুন/২১ইং তারিখে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারকে লিখত আবেদনে জানায়। ম্যানেজিং কমিটির বিজ্ঞাপনী ঘোষণার একটি মামলা আদালতে বিচারাধীন ও বর্তমান প্রশ্নবিদ্ধ কমিটির মেয়াদ শেষ হবে ১৩ সেপ্টেম্বর/২১ইং তারিখে।

এদিকে ১ নভেম্বর/২১ ইং তারিখে আদালতে শুনানির দিন ধার্যও রয়েছে । এ অবস্থায় নিয়োগটি স্থগিত রাখার জোর অনুরোধ করেন। কিন্ত তারপরও ২৯ আগস্ট/২১ইং তারিখে নীলফামারী সরকারি উচ্চ বিদ‍্যালয়ে কেন্দ্র করে নিয়োগ পরিক্ষাটি সম্পূর্ন হয়।

এ বিষয়ে বিদ‍্যালয়টির প্রধান শিক্ষক আজিজুল ইসলাম মুঠোফোনে বলেন কমিটির মেয়াদ ১৩সেপ্টেম্বর/২১ইং তারিখে শেষ। কিন্তু এত অল্প সময়ে কেন নিয়োগটি দিলেন প্রশ্ন করলে তিনি বলেন, বোর্ড থেকে কোন নিষেধাজ্ঞা ছিল না আর আমরা নিয়মের মধ্যে নিয়োগ দিয়েছি।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার জানান, অভিযোগটি পাওয়ার আগেই ডিজির প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছিল তাই নিয়োগ পরিক্ষাটি হয়েছে। এখন বিষয়টি খতিয়ে দেখা হবে।

জনপ্রিয়

নীলফামারীতে বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে সৃষ্টি হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া   

প্রকাশের সময়: ০৮:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১