শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত মালাকররা, অপেক্ষা রং তুলির আঁচড়ের

মাত্র কয়েকদিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। ঘরে ঘরে বইছে দেবী দূর্গার আগমনী বার্তা। দেবী দূর্গাকে স্বাগত জানাতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সুন্দরগঞ্জের মালাকররা।
সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে তাদের তোড়জোড় । আগামী ১২ অক্টোবর মঙ্গলবার মহাষষ্ঠী পূজা। মন্ডপ থেকে মন্ডপ বেজে ওঠবে ঢাকঢোল আর কাঁসার শব্দ। পাঁচ দিন উৎসব পালন শেষে ১৬ অক্টোবর শনিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ঘটবে এর সমাপ্তি। তবে আনুষ্ঠানিকভাবে মহালয়ার দিন থেকেই দেবীর আগমনী উৎসব শুরু হবে।
সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, কাঁদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় গড়ে তোলা দেবী দূর্গার প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন মালাকররা। উপজেলার কেন্দ্রীয় পূজা মন্দিরে গিয়ে দেখা যায়, মাটির কাঠামো নির্মাণের মূল কাজ ইতিমধ্যেই শেষ করেছেন মালাকররা। এখন বাকি রয়েছে রং তুলির ছোঁয়ায় প্রতিমার রূপ ফিরিয়ে আনার মূল কাজ।
এ ব্যাপারে জানতে চাইলে প্রদীপ চন্দ্র বর্মন নামের একজন মালাকর জানান, পূজা আসতে আর বেশি দিন নাই। এরপর প্রতিমার গায়ে পড়বে রং তুলির আঁচর। তাই আমরা খুব ব্যস্ত সময় পার করছি।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সুত্রে জানা যায়, সব মিলিয়ে এ বছর উপজেলায় ১’শ ৪৫ টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

সুন্দরগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত মালাকররা, অপেক্ষা রং তুলির আঁচড়ের

প্রকাশের সময়: ০৫:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১