রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে আটক ৩

দিনাজপুরের চিরিরবন্দরে এনামুল হকের নৃশংসভাবে খুন হওয়ার ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ৩ ব্যক্তিকে আটক করেছে। এ লোমহর্ষক হত্যাকান্ডের ঘটনায় নিহতের বড় ছেলে নাহিদ হোসেন বাদী হয়ে ৫ জনসহ কয়েকজনকে অজ্ঞাত আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পৌঁনে ৩ টা হতে ৪টার মধ্যে তাদের নিজ নিজ বাড়ি হতে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ আটক করেছে। আটককৃত হলেন চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ সুকদেবপুর গ্রামের তেলী পাড়ার মো. আছরউদ্দিনের ছেলে খাদেমুল ইসলাম (৪৫), একই ইউনিয়নের আন্ধারমূহা গ্রামের মনসুর আলীর ছেলে আকতার হোসেন (৩৫) ও হত্যাকান্ডের শিকার এনামুল হকের বিমাতা ছোট ভাই জিয়াউর রহমান (৩৫)।

মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই আব্দুস সামাদ জানান, পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। ঘটনার প্রকৃত তদন্ত করে যেই জড়িত থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে।

অপরদিকে, গতকাল ২৯ সেপ্টেম্বর বুধবার সকাল ৯টায় চিরিরবন্দর আন্ধারমূহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম এনামুল হকের নামাজে জানাযা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নারগুন ইউনিয়নের দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের ধারে ছোট খোঁচাবাড়ি তেঁতুলতলা এলাকা থেকে এনামুল হকের মরদেহ উদ্ধার করা হয়।

জনপ্রিয়

চিরিরবন্দরে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে আটক ৩

প্রকাশের সময়: ০৭:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১