রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খাইরুল ইসলাম সুমন(২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার ( ২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে শহরের কানুছগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন রংপুর সদর উপজেলার মিস্ত্রী পাড়া এলাকার আঃ খালেকের ছেলে। তিনি শহরের সামগ্রাম এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতো। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নিহত সুমনের পেশার ব্যাপারে জানাতে পারেন নি।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ( ওসি) সেলিম রেজা জাগো২৪.নেট-কে জানান, শহরের কানুছগাড়ী এলাকার ইবনে সিনা ডায়াগনস্টিকের সামনের রাস্তায় দুর্বৃত্তরা সুমনের উপর ছুরিকাঘাত করেন। এতে সুমন দ্রুত পালিয়ে পাশে থাকা বি.এইচ ফার্মেসীর ভেতরে আশ্রয় নেয়। পরে সেখানে থাকা লোকজন তাকে দ্রুত হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই সুমন মারা যান।

তিনি আরও জানান, সুমনের দুই হাতের কব্জি এবং দুই পায়ের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জাগো২৪.নেট-কে জানান, সুমন হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

জনপ্রিয়

বগুড়া শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশের সময়: ০২:৪৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১