শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অতঃপর বাঁশের সাঁকো দিয়েই চলাচল শুরু

৫ বছর ধরে ভেঙ্গে থাকা জনগুরুত্বপূর্ণ ব্রীজ নির্মাণ বাস্তবায়নে তেমন অগ্রগতি না থাকায় অবশেষে ২৯ সেপ্টেম্বর স্থানীয় ভাবে বাঁশের সাঁকো তৈরী করে চলাচলের উপযোগী করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট মেডিকেল মোড় হতে মহানন্দা নদীর পাড় যাওয়া রাস্তার মুন্সিগঞ্জহাট নামক স্থানে জনগুরুত্বপূর্ণ একটি ব্রীজ ২০১৭ সালের ১২ মে অতিরিক্ত পানির তোড়ে ভেঙ্গে যায়।

ভেঙ্গে যাওয়া ব্রীজটি নির্মাণে কর্মকর্তা, জনপ্রতিনিধিদের পরিদর্শন নির্মাণ বাস্তবায়নে নানা প্রতিশ্রæতি দিলেও আজ পর্যন্ত কোন অগ্রগতি নাই। মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা চিন্তা করে পারাপারের জন্য বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা হলো সাঁকো। নিজস্ব অর্থায়নে ব্রীজটি নির্মাণ করলেন উদিয়মান সমাজসেবক গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রানা।

সাঁকো নির্মাণ শেষে বিকেল ৫টার দিকে মোঃ রফিকুল ইসলাম রানা স্থানীয় ব্যক্তি প্রভাষক মোঃ:ইরফান আলী , প্রভাষক মো ফয়েজুল ইসলাম , মোঃ জামাল উদ্দিন মরু , মোঃ আক্তারুল ইসলাম , মোঃ মইনুদ্দিনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে মানুষের চলাচল উন্মুক্ত করে দেয়া হয় ।

উল্লেখ্য ব্রীজটি নির্মাণ কাজ শুরু করতে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে বলে স্থানীয় সংসদ সদস্য সূত্রে জানা গেছে।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

অতঃপর বাঁশের সাঁকো দিয়েই চলাচল শুরু

প্রকাশের সময়: ০৫:০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১