শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে পুলিশের হস্তক্ষেপে ভেস্তে গেলো বাল্যবিয়ে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দশম শ্রেণির ছাত্রী সাথী আক্তার (১৫)। বিয়ের আয়োজন চলছিল তার। এমন সময় খবর পায় থানা পুলিশ। অভিযান চালানো হয় কন্যার বাড়িতে। এসময় ভেঙে দেয়া হয় বাল্যবিয়েটি।

শুক্রবার (১ অক্টোবর) বিকেলে এমনি এক ঘটনা ঘটেছে উপজেলার মাকুরাই বিলপাড়া গ্রামের শাহ আলম মিয়ার বাড়িতে।

স্থানীয়রা জানান, সাথী আক্তার সবেমাত্র দশম শ্রেণির ছাত্রী। এখনো বিয়ের বয়স হয়নি তার। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। তবুও এই বিয়ের পস্তুতি হিসেবে বর-কনে পক্ষের ধুমধামে খাওয়া-দাওয়া চলছিল। এ খবরটি পৌঁছে যায় পুলিশের কানে। একপর্যায়ে কনের বাড়িতে হানা দেয় পুলিশ। ভেঙে দেওয়া হয় বাল্যবিয়েটি।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জাগো২৪.নেট-কে জানান, প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত সাথী আক্তারের বিয়ে দেবেনা মর্মে অঙ্গিকার অভিভাবকের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এ কারণে কোন আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বরের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি ওসি।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

গোবিন্দগঞ্জে পুলিশের হস্তক্ষেপে ভেস্তে গেলো বাল্যবিয়ে

প্রকাশের সময়: ০৫:৫৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১