জীবনে একটু আর্থিক স্বাচ্ছন্দ্য আনতে বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে যুগ যুগ ধরে স্বদেশ ছেড়ে অচেনা-অজানা বিদেশে পাড়ি দিয়ে আসছেন বাংলাদেশের তরুণ ও যুবকেরা। প্রবাস জীবনের শুরুতেই সঙ্গী হয় জন্ম থেকে বেড়ে ওঠা প্রিয় মাটি ও প্রিয় মানুষগুলো ছেড়ে দূরে যাওয়ার কষ্ট।
শুধু কি মাটি ও মানুষ! স্বদেশের মায়াময় আলো, বাতাস প্রতিটি ধুলো কণাকেও পেছনে ফেলে যেতে হয় দূর দেশে। সেখানে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতে হয়। এই কষ্টের টাকা কিভাবে আর একটু বাড়ানো যায় সেই জন্য সবসময় পথ খুঁজতে থাকে প্রবাসীরা। আর এই সুযোগটা নেয় এক শ্রেণির সংঘবদ্ধ প্রতারক চক্র। এমন হাজার হাজার প্রবাসীর কষ্টে উপার্জিত লক্ষ লক্ষ টাকা হাতিতে নিচ্ছে বাংলাদেশের কিছু প্রতারক চক্র। এমন একজন প্রতারণার শিকার প্রবাসী মোঃ ফরমান গণি। গণি চট্রগ্রাম জেলার, পটিয়া উপজেলার,খরনা, উওর যরনা গ্রামের, সিরাজুল ইসলামের পুত্র।
গণি ফরমান থাইল্যান্ডের আলোচিত থাই লটারি যা বাংলাদেশে থাইগেম নামে পরিচিত, এই থাই লটারি পাইয়ে দেওয়ার কথা বলে বাংলাদেশ থেকে কিছু প্রতারক চক্র বিভিন্ন সময়, বিভিন্ন বিকাশ নাম্বার মাধ্যমে বিয়াল্লিশ (৪২) লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারক চক্রের সদস্যরা বেশি ভাগই নীলফামারী জেলার। তিনি প্রতারক চক্রের সদস্যদের সাথে ভিডিও কলে কথা বলা স্কিনশর্ট ছবি নাম ঠিকানা ও তার কাছ থেকে বিভিন্ন সময় টাকা নেওয়া বিকাশ নাম্বার গুলো উল্লেখ করে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।
সাগর চন্দ্র রায়, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নীলফামারী 


















