রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজীবপুরে ৩৬ ঘন্টায় ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত  

গত কয়েকদিনের টানা তাপদাহের পর নেমেছে স্বস্তির বৃষ্টি। রবিবার দিবাগত রাত থেকেই বৃষ্টি শুরু হয়। সোমবার(৪ সেপ্টেম্বর) বৃষ্টি অব্যাহত আছে। কখনও গুড়ি গুড়ি আবার কখনও মুসলধারে বৃষ্টি হচ্ছে রাজীবপুর উপজেলা সহ পুরো জেলা জুড়ে।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার(কৃষি ও সিনপটিক) সূত্রে জানা গেছে গত ৩৬ ঘন্টায় ২৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুড়িগ্রাম জেলায়।
স্বস্তির বৃষ্টি কিছুটা দূর্ভোগও সৃষ্টি করেছে শ্রমজীবি মানুষের। বিপাকে পড়েছে অফিসগামী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থী ও ব্যাবসায়ীরা।
বিগত কয়েকদিন কুড়িগ্রাম জেলায় ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।তীব্র গরমে নাকাল হয়েছে মানুষজন। ঠান্ডা ও জ্বরের প্রাদূর্ভাব বেড়েছে শিশুদের। এই বৃষ্টিতে কিছুটা তাপদাহ কমেছে দিনে সামান্য গরম অনূভুত হলেও রাতে ঠান্ডা লাগছে। গত দুই থেকে সূর্যের দেখা নেই।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে নিম্নাঞ্চলের আমন ধানের জমিতে কিছুটা পানি জমেছে।তবে এতে কোন ক্ষতি হবে না ফসলের।
স্থানীয়রা বলছে এখন কার্তিক মাসের শেষের দিকে এসময় নদীতে জোয়ার আসে। মাঝে মধ্যে বৃষ্টি হয়। বৃষ্টির পর আবহাওয়ায় আস্তে আস্তে শীতল হয়ে তাপমাত্রা কমে আসবে। দিনে গরম লাগলেও হলেও রাতে হালকা শীত অনুভূত হবে।  এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত উপজেলা জুড়ে  বৃষ্টি হচ্ছিল।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জাকির হোসেন বলেন,গত ৩৬ ঘন্টায় কুড়িগ্রাম জেলায় ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত বেকর্ড করা হয়েছে।রংপুরে এর পরিমাণ ২৩০ মিলিমিটার।পুরো রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
জনপ্রিয়

রাজীবপুরে ৩৬ ঘন্টায় ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত  

প্রকাশের সময়: ০৯:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১