বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় মহিলা পথচারী নিহত, চালক আটক

পাবনার সাঁথিয়ায় বৃহস্পতিবার সকালে ধুলাউড়ি ডেমড়া সড়কের ল²ীপুর ব্রীজের পাশে নছিমন দুর্ঘটনায় রানী খাতুন (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। নছিমনের চালককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

স্থানীয়রা জানান, উপজেলার ধুলাউড়ি বাজার থেকে একটি নছিমন ডেমড়ার দিকে যেতে ল²ীপুর ব্রীজের পাশে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রানী খাতুনকে চাপা দিয়ে ইসমাইলের ঘরের মধ্যে ঢুকে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত রানীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। রানী বিলচাপরী গ্রামের আঃ বারেকের স্ত্রী। এলাকাবাসী নছিমন চালক বাউশগাড়ী গ্রামের রানাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের ব্যবস্থা হচ্ছে। চালককে আটক করা হয়েছে।

জনপ্রিয়

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় মহিলা পথচারী নিহত, চালক আটক

প্রকাশের সময়: ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১