গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আসন্ন ১ নং বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান নজমুল হুদা’র ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা বাজার, ভাটার পাড়, পাকা টং, মনিরাম কাজী, মাদ্রাসা পাড়া, মুক্তার মোড় নামক স্থান সহ ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন ভোটারদের বাড়ির উঠানে ভোটারদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা কালে উপস্থিত ছিলেন, রুবেল মিয়া, আবু হাসান, ছক্কু মিয়া, আলমগীর হোসেন, আলম মিয়া, জাহাঙ্গীর আলম, জাহিদ জুয়েল, সোহেল রানা, আপন চন্দ্র সরকার প্রমুখ সহ নারী পুরুষ ভোটারগণ।
এসময় বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক এ চেয়ারম্যান নজমুল হুদা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এবং ইউনিয়নের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে চান তিনি।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) 

















