বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে অপহৃতা কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক কিশোরী (১৪) অপহরণের সাড়ে ৩ মাস পর উদ্ধার করেছে পুলিশ। এসময় জাহিদুল ইসলাম (২৭) নামের এক অপহরণকারীকেও গ্রেফতার করা হয়।

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে গ্রেফতারকৃত জাহিদুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওনি) আব্দুল্লাহীল জামান।

এর আগে শুক্রবার (২২ অক্টোবর) রাতে দিনাজপুরের কাঞ্চন বাজার এলাকা থেকে জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। সে সুন্দরগঞ্জ উপজেলার তালুক বেলকা গ্রামের উমর আলীর ছেলে।

উল্লেখ্য, ওই গ্রামের আতিকুল ইসলামের মেয়েকে গত ৭ জুলাই নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশী জাহিদুল ইসলাম। এ ঘটনায় একটি মামলা দায়ের হলে সাড়ে ৩ মাস পর অপহৃতাকে উদ্ধার ও অপহকরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

জনপ্রিয়

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির

সুন্দরগঞ্জে অপহৃতা কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

প্রকাশের সময়: ০৭:০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১