দিনাজপুরের বিরামপুরে পুলিশের বিশেষ পৃথক অভিযানে মাদক বিক্রি ও জিআর পরোয়ানা আসামি নারী সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার কৃতরা, বিরামপুর উপজেলার আম্বিয়া খাতুন (৪১) স্বামী এনামূল হক, গ্রাম বড় বাইলশিরা, রোকসানা (৪০) স্বামী সানোয়ার হোসেন গ্রাম পূর্ব জগন্নাথপুর, জিআর পরোয়ানা আসামি রাসেল (২৭) পিতা আবু বক্কর সিদ্দিক গ্রাম পূর্ব জগন্নাথপুর, মামুন (২৫) পিতা শামসুদ্দিন, তোফাজ্জল (৪০), সিদ্দিক (৫০) উভয় পিতা তমিজ উদ্দিন, নূর ইসলাম (২৮) পিতা মোজাফফর গ্রাম দক্ষিণ দামোদরপুর, আব্দুল কুদ্দুস (৩৫) পিতা আব্দুল কাফি, শাহাবুল ইসলাম (৩৫) পিতা মৃত আব্দুল মজিদ, উভয় গ্রাম দাউদপুর, তামিম হোসেন (২০) পিতা তোজাম্মেল হক ইসলামপাড়া।
রবিবার (২৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।
তিনি জানান, গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রবিবার দুপুর পর্যন্ত বিরামপুর উপজেলায় বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে ২৬০ গ্রাম গাঁজা নিয়ে দুই নারী সহ ১০ জন জিআর পরোয়ানা আসামিকে গ্রেপ্তার করি। গ্রেফতারকৃত আসামিদেরকে আজ দুপুরে দিনাজপুর বিজ্ঞ আদালত প্রেরন করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে।
মোসলেম উদ্দিন, স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, দিনাজপুর 

















