দিনাজপুর জেলার বিরামপুরে পৌর শহরে বীরমুক্তিযোদ্ধাগণ শহীদ আনোয়ার হোসেন স্বরণী মোড় থেকে বিরামপুর রেলষ্টেশন পর্যন্ত রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন করেন পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাদ আলী।
রবিবার (২৪ অক্টোবর) বিকেলে বিরামপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বীরমুক্তিযোদ্ধাগণ শহীদ আনোয়ার হোসেন স্বরনী মোড় থেকে বিরামপুর রেলষ্টেশন পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেন পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী।
তিনি রাস্তার কাজের অগ্রগতি ও গুরুত্বপূর্ণ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি। এছাড়াও রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শনকালে রাস্তার আশেপাশে বসবাসরত পৌর নাগরিকদের সাথে কথা বলেন এবং তাঁদের খোঁজ খবর নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক, ব্যাবসায়ী আজাদ মন্ডল, বিজয় বাবু, কার্য্য সহকারী মনিরুজ্জামান, সহকারী হিসাব রক্ষক রায়হান কবির চপল, এরশাদ আলীসহ এলাকার সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
পরিদর্শন শেষে পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী বলেন, স্থানীয় মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক মহাদয়ের দিক নির্দেশনায় বিরামপুর পৌরসভার উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পৌরসভার নিজস্ব অর্থায়নে আজ বীরমুক্তিযোদ্ধাগণ শহীদ আনোয়ার হোসেন স্বরনী মোড় থেকে বিরামপুর রেলষ্টেশন পর্যন্ত রাস্তার নির্মাণ কাজ চলছে। তিনি আরো বলেন, পৌর শহর এলাকার মধ্যে পর্যায়ক্রমে যেসকল কাচা রাস্তা রয়েছে সেগুলো পাঁকা করা হবে।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 

















