গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৮ হাজার ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইফতে খায়রুল ইসলাম (৪৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। একই সঙ্গে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় র্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্পের মাহমুদ বশির আহম্মেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানা হয়।আটককৃত ইফতে খায়রুল ইসলাম দিনাজপুর জেলার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৪ অক্টোবর) দিবাগত রাতে র্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার পাকা সড়কের ওপরে চেকপোষ্ট করাকালে একটি সন্দেহভাজন মোটরসাইকেল তল্লাশী করা হয়। এসময় অবৈধ মাদকদ্রব্য ৮ হাজার ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনের একটি মোটরসাইকেলসহ ইফতে খায়রুল ইসলামকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত খায়রুল বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত খাইরুলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















