রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে নারী মাদক কারবারির জেল-জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মাদক কারবারি বাসন্তী রানী (৪৫) কে ৩ মাসের কারাদণ্ডসহ ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাইফুর রহমান এই আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত বাসন্তী রানী ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাটুল চন্দ্রের স্ত্রী।

এর আগে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক শাকিলার রহমান পালানপাড়া (হাড়ীপাড়া) গ্রামে অভিযান চালায়। এসময় আড়াই লিটার চোলাই মদসহ বাসন্তী রানীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাইফুর রহমান ৩ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করে বাসন্তীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ তথ্য নিশ্চিত করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক শাকিলার রহমান জানান, ক্রেতা সেজে বাসন্তী রানীর বাড়িতে অভিযান চালানো হয়েছিল।

জনপ্রিয়

সাদুল্লাপুরে নারী মাদক কারবারির জেল-জরিমানা

প্রকাশের সময়: ০৮:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১