পাবনার সাঁথিয়ায় জমিতে জাল দিয়ে ঘিরে রাখার প্রতিবাদ করায় হামলা চালিয়ে ৩ জনকে আহত করেছে প্রতিপক্ষ। এ সময় হামলাকারীদের প্রধান ইউসুফও আহত হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার আফড়া গ্রামে। এ ঘটনায় উভয় পক্ষ সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, উপজেলার আফড়া গ্রামের মজিবরের জমিতে একই গ্রামের ইউসুফ সর্দার জোরপূর্বক জাল দিয়ে ঘিরে দেয়। এ নিয়ে মজিবর প্রতিবাদ জানালে তাদেরই শরীক একই গ্রামের নজরুল মাস্টারের বাড়িতে বিষয়টি মীমাংসার জন্য বসেন। সেখানে প্রধানরা মজিবরের জমি থেকে জাল সরিয়ে নেয়ার জন্য আদেশ দেন। রায় শেষে ওই বাড়ি থেকে যাওয়ার পথে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে ইউসুফ মজিবরদের উপর লোহার রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ৩ জনকে মারাত্মক জখম করে। আহতরা হলেন, মজিবর সর্দার , সিরাজ সর্দার ও ফরিদ। এদেরকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এ দিকে হামলা চালানোর সময় ইউসুফ সর্দার মাথায় আঘাতপ্রাপ্ত হন। তিনি বেড়া হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মনসুর আলম খোকন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 

















