বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় মা-ছেলে নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোবিন্দগঞ্জ শহরের রাজমতি সুপার মার্কেট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম মোছা. মারুফা বেগম (৩০) ও তার ছেলে মারুফ মিয়া (৪)

স্থানীয়রা জানান, এক মোটরসাইকেল চালক তার স্ত্রী মোছা. মারুফা বেগম  ও তার ছেলে মারুফ মিয়াকে নিয়ে ওইস্থানের মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় স্ত্রী ও ছেলে দোল খেয়ে গাড়ি থেকে পড়ে যায়। এরই মধ্যে রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের স্ত্রী নিহত এবং আহত হয় ছেলে। পরে তাকে উদ্ধার হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় ছেলের।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান এ তথ্য নিশ্চত করেছেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি তিনি।

জনপ্রিয়

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির

গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় মা-ছেলে নিহত

প্রকাশের সময়: ০৮:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১