বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে ১৯ জুয়াড়ি আটক

বিরামপুর উপজেলার কল্যানপুর গ্রামে জুয়া খেলার সময় থানা পুলিশ অভিযান চালিয়ে ১৯ জুয়াড়িকে আটক করে শুক্রবার  দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, উপজেলার বিনাইল ইউনিয়নের কল্যানপুর গ্রামে আব্দুল গফুরের পুত্র আব্দুল বাতেনের বাড়ির আঙ্গিনায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জুয়ার আসর বসার খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার তাস ও ২০ হাজার ৭৩৫ টাকাসহ জুয়ার আসর থেকে ১৯ জনকে পুলিশ আটক করে। এঘটনায় থানায় মামলার পর আসামীদের শুক্রবার (৫ নভে:) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, আব্দুল বাতেন, গোলজার হোসেন, শাহজাহান মিয়া, ফরহাদ হোসেন, ফারুক হোসেন, দুলাল হোসেন, আনিছুর রহমান, দবিরুল ইসলাম, মিজানুর রহমান, শাহাদৎ হোসেন, আব্দুর রশিদ সরকার, বুদ্ধিনাথ হাঁসদা, বেলাল হোসেন, বাচ্চু মিয়া, ভারত মার্ডি, রানা, নয়ন হোসেন, বদিউজ্জামান ও মেহেদী হাসান।

গ্রামবাসীর অভিযোগ, থানা থেকে ২০ কিলোমিটার দূরবর্তী কল্যানপুর গ্রামের আব্দুল বাতেন ও পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে প্রতিনিয়ত মাদক ও জুয়ার আসর বসে।

জনপ্রিয়

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির

বিরামপুরে ১৯ জুয়াড়ি আটক

প্রকাশের সময়: ০৩:৫৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১