আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব বিশাল মোটরসাইকেল শো-ডাউন করেছেন। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে উড়িয়া ইউনিয়নের গ্রাম ও হাট-বাজারে মোটর সাইকেল শো-ডাউনের মাধ্যমে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণায় মুখরিত করে তোলেন।
ফুলছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও উপজেলা জুড়ে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের মাঝে। নড়ে চড়ে বসেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। এরই মধ্যে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীরা রঙ্গিন পোস্টার এবং ফেস্টুন দিয়ে বিভিন্ন এলাকায় ছেঁয়ে ফেলেছেন। যাদের মধ্যে উড়িয়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীবও আছেন। উড়িয়া ইউনিয়নবাসীকে প্রার্থিতার বার্তা জানান দিতেই শুক্রবার শো-ডাউনের আয়োজন করা হয় তার পক্ষ থেকে। শো-ডাউনে উড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিসহ সাধারন জনগণ উস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব জাগো২৪.নেট-কে জানান, বিগত সময়ে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সফলভাবে দায়িত্বপালন করেছি। এবার উড়িয়া ইউনিয়নের ভোটারদের প্রত্যাশা আমি যেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করি। লোকজনের যেভাবে সাড়া পাচ্ছি তাতে আগামী নির্বাচনে জয়ী হবো ইনশাল্লাহ।
এটিএম রাকিবুর রহমান সুমন করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ফুলছড়ি (গাইবান্ধা) 

















