সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পীরগাছায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর একটি বিশেষ অভিযানে রংপুরের পীরগাছা উপজেলা থেকে ২ মাদক কারবারিকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

শুক্রবার (৫ নভেম্বর) রাতে ওই ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন, পীরগাছা রেলষ্টেশন এলাকার শফিকুল ইসলামের ছেলে আলম বাদশা (২৫) ও সোনারায় গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে সবুজ মিয়া (৩৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা-শঠিপাড়াগামী কাঁচা রাস্তার আল-আমিন মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আলম বাদশা ও সবুজ মিয়াকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে।

জনপ্রিয়

পীরগাছায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

প্রকাশের সময়: ০৭:৪৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১