বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের বিরামপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী ইব্রাহীম হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৬ নভেম্বর) সকাল পৌনে ১২ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌর শহর এলাকা ঢাকামোড় অগ্রণী ব্যাংকের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের নটকুমারী গ্রামের মনছুর আলীর ছেলে।

বিরামপুর থানা ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত ইব্রাহীম হোসেন (৩৫) কাজের উদ্দেশ্য বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের নটকুমারী গ্রাম হতে বাইসাইকেল যোগে বিরামপুরে আসার পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌর শহরস্থ অগ্রণী ব্যাংকের সামনে পিছন দিক থেকে আসা রাস্তা মেরামতের হিট পাথর বোঝাই ড্রাম ট্রাক তাঁকে পিছন দিক দিয়ে ধাক্কা দিলে ইব্রাহীম গুরুত্বর আহত হয়। স্থানীয়রা গুরত্বর আহত অবস্থায় ইব্রাহীমকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিরামপুর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডাঃ এম,এ কাসেম তাঁকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মতিয়ার রহমান জাগো২৪.নেট-কে বলেন,  এ ঘটনায় ঘাতক ড্রাম ট্রাক ও চালক শাহ আলম(৪৫) কে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলায় প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির

বিরামপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময়: ০৭:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১