সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ১০০ শিক্ষার্থীকে নিউ লাইফ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান

নিউ লাইফ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনে উদ্যোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১০০ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। একই সঙ্গে দুস্থ মানুষের মাঝে ১০০ কম্বল বিতরণ করা হয়।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর হাই স্কুল মাঠে এসব বিতরণ করা হয়েছে।

এ সময় নিউ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী আবু জাহিদ নিউ ১০০ শিক্ষার্থীদের হাতে ২ লাখ ৫ হাজার টাকা ও অসহায়দের মাঝে ১০০ কম্বল প্রদান করেন।

এ উপলেক্ষ এক আলোচনা সভায় স্থানীয় সমাজকর্মী সোহরাব হোসেন সুলতানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা সরকারি উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মো: আব্দুল মালেক রতন, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো: আবেদুর রহমান স্বপন, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম বাবু, রমজান মিয়া, ছামিউল হাসান, আসাদুজ্জামান রুবেল প্রমুখ।

এর আগে নিউ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী আবু জাহিদ নিউ ওই মাঠে হেলিকপ্টার যোগে অবতরণ করেন। শেষে হেলিকপ্টার যোগে পলাশবাড়ী সরকারি এস এম পাইলট স্কুল মাঠে অবতরণ করেন। পরে তিনি উপস্থিত জনগনের উদেশ্যে বক্তব্য রাখেন। এসময় তিনি নিউ লাইফ ফাউন্ডেশনের চলমান কার্যক্রম, বেকার যুবকদের বেকারত্ব দূর করতে নানা পরামর্শ মুলক লিখিত লিফলেট বিতরণ করেন।

তিনি আরো সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি জেগে স্বপ্ন দেখতে পছন্দ করি, ঘুমিয়ে নয় ,জেগে স্বপ্ন দেখলে তা পূরণ হয়, এক কথায় দলবদ্ধ কাজ একটি স্বপ্নের কাজ,তবেই সফলতা আসবেই। বক্তব্য শেষে হেলিকপ্টার যোগে তিনি ঢাকার উদ্যেশ্যে রওনা হন।

জনপ্রিয়

সাদুল্লাপুরে ১০০ শিক্ষার্থীকে নিউ লাইফ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান

প্রকাশের সময়: ০৮:৫৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১