অনলাইন নিউজ পোর্টাল ‘জাগো২৪.নেট’ এর মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) বিকেলে সাদুল্লাপুর ইসমাইল হোসেন সুপার মার্কেটের অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় জাগো২৪.নেট এর সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক ছোলায়মান সরকার, বার্তা সম্পাদক তোফায়েল হোসেন জাকির, সহ বার্তা সম্পাদক (ইউটিউব) নিয়ামুল আরিফ লিমন, স্টাফ করেসপন্ডেন্ট মাসুদ মো. আনোয়ার হোসেন, বিজ্ঞাপন ম্যানেজার উজ্জ্বল আকন্দ প্রমুখ।
সভায় নিউজ পোর্টালটি ও ইউটিউব চ্যানেলটির উন্নয়ন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কল্পে বিস্তারিত আলোচনা করা হয়।
স্টাফ করেসপন্ডেন্টে, বার্তা২৪.নেট 









