মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টানা দ্বিতীয় বারের মতো সেরা করদাতা হিলির হারুন-উর রশিদ হারুন

দিনাজপুর জেলায় সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত হয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ হারুন। ব্যবসায়ী ক্যাটাগরিতে ‘মেসার্স খান ট্রেডার্স’এর স্বত্বাধিকারী হিসেবে দ্বিতীয় বারের মতো ২০২০-২০২১ অর্থ বছরে এনবিআরের সেরা করাদাতা হয়েছেন। চলতি অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডে প্রায় কোটি টাকার কর প্রদান করেন তিনি।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে রংপুরে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম সাক্ষরিত একটি ক্রেস্ট সম্মাননা হিসেবে সেরা করদাতা হারুন-উর রশিদের হাতে তুলে দেন।

উল্লেখ্য যে, হারুন-উর রশিদ হারুন ব্যবসায়ীর পাশাপাশি হাকিমপুর উপজেলা চেয়ারম্যান, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি এবং এনবিআরের সদস্য পদে নিয়োজিত আছেন।

জনপ্রিয়

অভাবের অন্ধকারে শিক্ষার আলো জ্বালিয়েছেন লুৎফর, পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা

টানা দ্বিতীয় বারের মতো সেরা করদাতা হিলির হারুন-উর রশিদ হারুন

প্রকাশের সময়: ০৭:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১