মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ২

গাইবান্ধার পলাশবাড়ী ও সদর উপজেলার অপহরণ মামলার আসামিসহ ২ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২৪ নভেম্বর) রাতে র‌্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ীর সুইগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে রবিন মিয়া বাপ্পি (২৩) কে গ্রেফতার করা হয়। সে একটি অপহরণ মামলার এজাহারভূক্ত আসামি।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার সদরের নতুনব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি খাইরুল আলম শিলুকে গ্রেফতার করা হয়। সে সদরের ডেভিট কোম্পানীপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তার বিরুদ্ধে ডিএমপি, ঢাকা উত্তরা, পশ্চিম থানায় মামলা রয়েছে।

জনপ্রিয়

অভাবের অন্ধকারে শিক্ষার আলো জ্বালিয়েছেন লুৎফর, পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা

গাইবান্ধায় অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ২

প্রকাশের সময়: ০৮:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১