মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের খানসামা উপজেলার পল্লীতে পুকুরের পানিতে তলিয়ে গিয়ে সালেহীন ইসলাম (৬) নামে এক শিশুর  মৃত্যু হয়েছে।  শুক্রবার সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের জমিরশাহ্ পাড়ায় এ ঘটনাটি ঘটেছে। নিহত সালেহীন ওইপাড়ার গুলজার হোসেনের একমাত্র ছেলে।
এলাকাবাসী জানান, শিশু সালেহীন সবার অগোচরে খেলার সময় বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। এ ঘটনা টের পেয়ে অন্যান্য শিশুরা তাদের বাড়িতে খবর দেয়। এসময় স্থানীয় লোকজন সালেহীনের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শতাব্দী সাহা তিথি এসময় শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
জনপ্রিয়

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপরহরণ, যুবক গ্রেফতার

খানসামায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৯:৪৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১