গা্ইবান্ধার সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজের ২০২১ সালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৭ নভেম্বর) কলেজের শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. শফিকুল আলম।
ইন্সট্রাক্টর তাজুল ইসলাম রেজার সঞ্চালনায় বক্তব্য দেন, গর্ভনিং বডির সভাপতি আবু সাআদাত শাহ্ মো. ফজলুল হক রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীনুল ইসলাম মন্ডল, গর্ভনিং বডির সদস্য ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) জাকারিয়া খন্দকার, গর্ভনিং বডির সদস্য খন্দকার সাইফুল ইসলাম, কলেজের সহঃ অধ্যাপক শাহীনুর ইসলাম, সহঃ অধ্যাপক হোসনে আরা মুন্সি, অবসরপ্রাপ্ত সহঃ অধ্যাপক অনিল চন্দ্র সরকার, প্রভাষক এবিএম হান্নান মন্ডল, প্রভাষক আকবর আলী, প্রভাষক নিলুফা আকতার, বিদায়ী শিক্ষার্থী মাইশা ফারজান মোহনা নিলা ও রোকসানা খাতুন, একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ইসলাম সুবর্ণ প্রমূখ।
মানপত্র পাঠ করে শিক্ষার্থী মরিয়াম খাতুন। দোয়া পরিচালনা করেন প্রভাষক মুহাম্মদ আমিনুল ইসলাম। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 
















