মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাদা মিয়া (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার মহোদীপুর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকার একটি ব্রিজ সংলগ্ন স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদা মিয়া বড় গোবিন্দপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জাগো২৪.নেট-কে জানানা, সকালের দিকে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ খবর পেয়ে সাদা মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, সাদা মিয়া শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

জনপ্রিয়

অভাবের অন্ধকারে শিক্ষার আলো জ্বালিয়েছেন লুৎফর, পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা

পলাশবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ১১:২৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১