বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় গ্রিল কেটে ৩ মোটরসাইকেল চুরি

দিনাজপুরের খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. আইনুল হক শাহ্র বাড়ির জানালার গ্রিল কেটে ৩টি মোটরসাইকেল চুরি হয়েছে। এ চুরির ঘটনাটি  শুক্রবার দিবাগত আনুমানিক রাত ৩ থেকে সাড়ে ৩টার মধ্যে গোয়ালডিহি ইউনিয়নের মরহুম জমিরউদ্দিন শাহ্পাড়ায় চেয়ারম্যান মো. আইনুল হক শাহ্র বাড়িতে ঘটেছে।

ইউপি চেয়ারম্যান মো. আইনুল হক শাহ্ জানান, নির্বাচনী প্রচার-প্রচারণা শেষে বাড়িতে এসে রাতে আমরা ঘুমিয়ে পড়ি। এ সুযোগে চোরেরা বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে। চোরেরা আমার, আমার জামাই ও শ্যালকের ১টি ১২৫ সিসি ডিসকভার ওল্ড মডেল, ১টি ১২৫ সিসি হোন্ডা সাইন ও ১টি ১২৫ সিসি হোন্ডা লিভো চুরি করে নিয়ে যায়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ইউপি চেয়ারম্যানের বাড়িতে গ্রিল কেটে মোটরসাইকেল চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন ইউপি চেয়ারম্যানের বাড়িতে চুরির ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করতেছি। এখন উপজেলাজুড়ে পুরোদমে নির্বাচনী হাওয়া বইছে। তাই সকলের নজর যখন ভোট ও ভোটারের দিকে চোরের নজর তখন আপনার বাড়িতে চুরি করার দিকে। তাই প্রচার-প্রচারণার পাশাপাশি নিজের প্রতি এবং সম্পদের প্রতি নজর রাখতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির

খানসামায় গ্রিল কেটে ৩ মোটরসাইকেল চুরি

প্রকাশের সময়: ০৫:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১