রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসিতে সেরা ১০ এর মধ্যে  চিরিরবন্দরের বৈকুন্ঠপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (বিএম) কলেজ ২০২১ সালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৫টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ১৩ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা-২০২১’র ফলাফল প্রকাশিত হয়। ওই ফলাফলে বৈকুন্ঠপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ উপজেলার এবং জেলার বিএম কলেজগুলোর মধ্যে সাফল্যের দিক থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। শুধু তাই নয়, দেশের সেরা ১০ প্রতিষ্ঠানের মধ্যে বৈকুন্ঠপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ গৌরব অর্জন করেছে।

জানা গেছে, চুড়ান্ত ফলাফলে বৈকুন্ঠপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ চলতি পরীক্ষায় ৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সকলেই উত্তীর্ণ হয়েছে। এসব পরীক্ষার্থীদের মধ্যে ১৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে। অবশিষ্ট ৬৫ জন পরীক্ষার্থীও ৪.৮৩ এর উপরে পয়েন্ট লাভ করেছে।

কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন জাগো২৪.নেট-কে জানান, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীর অভিভাবকদের সহযোগিতায় আমরা এ ফলাফল অর্জন করতে পেরেছি।

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (বিএম) মো. সুলতান হোসেন মুঠোফোনে বলেন, প্রকাশিত ফলাফলে আমাদের কলেজ সেরা ১০ এর মধ্যে হওয়ার গৌরব অর্জন করেছে। এজন্য মহান আল্লাহর দরবারে লাখো-কোটি শুকরিয়া আদায় করছি।

বৈকুন্ঠপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সভাপতি প্রফেসর মো. আব্দুল মান্নান সরকার জাগো২৪.নেট-কে জানান, আমাদের তেঁতুলিয়া ইউনিয়নে কোন কলেজ নেই এবং শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়েছি। তাই অত্রাঞ্চলের শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার কথা চিন্তা-ভাবনা করে আমি এ কলেজটি প্রতিষ্ঠা করি। নানা প্রতিকুলতা ও সীমাবদ্ধতার মধ্যদিয়েও কলেজটি আজ এ ফলাফল অর্জন করতে পেরেছে। আমি এ ফলাফলে অত্যন্ত আনন্দিত। এ ফলাফল অর্জনে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই এবং কলেজের উত্তরোত্তোর সাফল্য কামনা করি।

জনপ্রিয়

এইচএসসিতে সেরা ১০ এর মধ্যে  চিরিরবন্দরের বৈকুন্ঠপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ

প্রকাশের সময়: ০৬:৪৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২