সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ৪৯০টি উপআনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন

প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ধীন উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক বাস্তবায়নধীন আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচী (পিইডিপি-৪) সাব কম্পোনেন্ট ২.৫ এর উপআনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় দিগন্ত সমাজকল্যাণ সমিতির আয়োজনে পাবনার সাঁথিয়া পৌরসভাধীন গাগড়াখালী উপআনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দিগন্ত সমাজ কল্যাণ সমিতির পরিচালক শামসুন্নাহার মুক্তা, উপআনুষ্ঠানিক শিক্ষাব্যুরোর নির্বাহী পরিচালক এমদাদুল হক উপজেলা ভাইচ চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শিলা, সাঁথিয়া প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা, সম্পাদক সহকারী অধ্যাপক এম এ হাই, বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ প্রমূখ। জানা গেছে , প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ধীন উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক বাস্তবায়নধীন আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচী (পিইডিপি-৪) সাব কম্পোনেন্ট ২.৫ বাস্তবায়নের ক্ষেত্রে জেলার বাস্তবায়নকারী সহায়ক হিসাবে দিগন্ত সমাজকল্যাণ সমিতি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। উপআনুষ্ঠানিক শিক্ষাব্যুরোর নির্দেশ মোতাবেক গতকাল মঙ্গলবার (১লা মার্চ) জেলার ৭টি উপজেলায় ৪৯০টি উপআনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় এক যোগে উদ্বোধন করা হয়। শেষে শিক্ষার্থীদের মাঝে বইসহ শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

জনপ্রিয়

লালমনিরহাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জনমনে নতুন প্রত্যাশার আমেজ

পাবনায় ৪৯০টি উপআনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন

প্রকাশের সময়: ০৫:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২