দিনাজপুরের চিরিরবন্দরে রাজাপুর তফশিলি দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ মে মঙ্গলবার বিকাল ৩টায় অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি ও চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মো. আহসানুল হক মুকুল।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. অনিমেষ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অমরপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী শাহ্, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হেলাল সরকার, ইসবপুর ইউপি চেয়ারম্যান মো. আবু হায়দার লিটন এবং স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রণজিত কুমার রায়। অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক ব্যক্তিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















