বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল স্নাতকোত্তর মাদরাসার অধ্যক্ষ ডক্টর মোঃ নূরুল ইসলাম উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরি বিবেচনায় তাকে নির্বাচিত করা হয়। ইসলামী গবেষক এবং বাংলা, ইংরেজি ও আরবী ভাষায় দ্বীনি বক্তা হিসাবে সুপরিচিত অধ্যক্ষ ডক্টর মোঃ নূরুল ইসলাম বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি।

এবিএম মুছা, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 















