গাইবান্ধার সাদুল্লাপুরে মাধ্যমিক স্তরের শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মে) সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম মাহাবুবুল ইসলাম।
বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার হারুন অর রশীদ, সহকারী প্রোগ্রামার হাবিবুল্লাহ, অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, মোস্তাফিজার রহমান, এনশাদ আলী, নওশের হারুন ইনজিল, সুপার আল মামুন মোহাম্মদ ইয়াকুব আলী প্রমুখ।

আনোয়ারুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















