রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় শিক্ষার মানোন্নয়নে সভা ও রাউডার বিতরণ

সরকারের স্বদিচ্ছা ও সকলের আগ্রহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারনে দিনাজপুরের খানসামা উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা এবং প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট ওয়াই-ফাই সংযোগের রাউডার বিতরণ করা হয়েছে। সভা শেষে উপজেলার ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াই-ফাই সংযোগের রাউডার বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম এ মান্নানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটিএম সুজাউদ্দিন শাহ্ লুহিন।

প্রধান অতিথি এটিএম সুজাউদ্দিন শাহ্ লুহিন বলেন, পরিবারের পরেই প্রত্যেকেই প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে। একজন মানুষকে সঠিক শিক্ষায় শিক্ষিত ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর। তিনি আরো বলেন, সকলের সুসম্পর্ক ও সহযোগিতার মাধ্যমে করোনার ক্ষতি কাটিয়ে উঠে প্রাথমিক শিক্ষা বিভাগ তার কাঙিত সাফল্যের লক্ষে পৌঁছে যাবে।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান বলেন, আগামী প্রজন্মকে মোবাইলের আসক্তি থেকে দূরে সরে রাখতে শিক্ষকদের ভুমিকা সবচেয়ে বেশি জরুরি। মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে পারলেই বাঙালির ইতিহাস-ঐতিহ্য ধরে রাখা সম্ভব হবে।

সভায় উপজেলা মহিলা ভাইস্ চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোতালেব হক, সাখাওয়াত হোসেন, অনুপম ঘোষ ও সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

একইদিন উপজেলার ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াই-ফাই সংযোগের রাউডার বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

জনপ্রিয়

খানসামায় শিক্ষার মানোন্নয়নে সভা ও রাউডার বিতরণ

প্রকাশের সময়: ০৮:০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২