ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ৭ই জুন ২০২২ইং রোজ মঙ্গলবার দুপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিসোর্স সেন্টারে প্রাথমিক শিক্ষক সমিতির আহব্বায়ক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মনের সভাপতিত্বে বাংলাদেশ সহকারি উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচনে এম এএস রবিউল ইসলাম সবুজ সভাপতি পদে নির্বাচিত হওয়ায় নব-নির্বাচিত সভাপতিকে সংবর্ধনা দেওয়া হয়৷ উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর আবিদুল হাসান,শিক্ষা অফিসার মমতাজ ফেরদৌসি,প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন,ইয়াকুব আলী, আইয়ুব আলী,আনিসুর রহমান,রমজান আলী,কুশমত আলী, সহকারি শিক্ষক সমিতির সভাপতি সহকারি শিক্ষক মোকবুল হোসেন,রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি মোবারক আলী এছাড়াও প্রধান শিক্ষক ফজলুল হক,রহিমা খাতুন,জয়নাল আবেদীন,আনোয়ারুল ইসলাম সহকারি শিক্ষক দিলারা খাতুন ও অন্যান্য শিক্ষকমন্ডলী সহ প্রেসক্লাব সম্পাদক বিপ্লব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক আ:মান্নান৷

আবু তারেক বাঁধন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ঠাকাুরগাঁও 















