গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের অবসর জনিত ও সৈয়দা লুবনা আক্তারকে বদলি জনিত বিদায় দেওয়া হয়েছে। তারা উপজেলার এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিন্ন মেয়াদে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
সোমবার (২৭ জুন) বিকেলে বিদ্যালয় চত্বরে এ উপলেক্ষ এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসএমসি’র সভাপতি তাজ উদ্দিন আহম্মেদ । এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহিশ শাফী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারি শিক্ষা কর্মকর্তা শাহনাজ খাতুন, জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম মন্ডল, এসএমসি’র সাবেক সভাপতি বেলাল হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম বাবলু, স্কুল শিক্ষক শাপলা বেগম, আব্দুস সামাদ মিয়া, শিক্ষার্থী মিথিলা খাতুন, বদলিকৃত প্রধান শিক্ষক সৈয়দা লুবনা আক্তার ও অবসর জনিত বিদায়ী প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন মন্ডল প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বিদায়ী প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন একজন এত আন্তরিকতার শিক্ষক ছিলেন, যা আমি আর কোথায়ও দেখি নাই। বিদায়ী প্রধান শিক্ষকগণকে শিক্ষকদের পক্ষে থেকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক আকুল আকন্দ।

আনোয়ারুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















