জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২২ শিক্ষা বর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অদ্য ২০ জুলাই ২০২২ পুরাতন বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ খলিলুর রহমান- সত্যনিষ্ঠ, আলোকিত, প্রযুক্তিনির্ভর দক্ষ মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সহযোগী অধ্যাপক ও রংপুর বিভাগ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাংগঠনিক সম্পাদক এস.এম আশাদুল ইসলাম। সভাপতিত্ব করেন-কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক প্রথম বর্ষ ভর্তি কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ মিজানুর রহমান, শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান এর প্রভাষক মোঃ আব্দুল কাইয়ুম আজাদ।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক জীবন কুমার সাহা, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ রফিকুল ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোজারুল ইসলাম, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আনিছা আখতার বেগম চৌধুরী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের যুগ্ন সম্পাদক মোঃ মাসুদুর রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এবিএম জিল্লুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ছাত্র ফ্রন্টের ওয়ারেছ সরকার, কলি রানী ও বাঁধন এর সভাপতি সাগর আহমেদ। তাছাড়াও উপস্থিত ছিলেন স্নাতক প্রথম বর্ষ ভর্তি কমিটির সদস্য মোঃ আব্দুর রহিম, সহকারী অধ্যাপক পদার্থবিদ্যা, খন্দকার মশিউর রহমান, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
সঞ্জয় সাহা, জাগো২৪.নেট 















