সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবৃত্তি পেল ১৫ শিক্ষার্থী

গাইবান্ধায় ‘বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ’ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এতে ১৫ মেধাবী শিক্ষার্থী পেল এই সুবিধা।

রোববার (৩১ জুলাই)  দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক প্রদান করেন জেলা প্রশাসক অলিউর রহমান। এ অনুষ্ঠানে ১৫ জন  শিক্ষার্থীকে তিন মাসের বৃত্তির চেক প্রদান করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দৈনিক জনকণ্ঠের ‘শিক্ষা সাগর’ পাতার কো-অর্ডিনেটর প্রফেসর মো. ইকরামুল হক।

জনকণ্ঠের জেলা প্রতিনিধি আবু কায় সার শিপলুর  আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা বানু, প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা প্রমুখ।

বক্তারা বলেন,  দৈনিক জনকন্ঠের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্লোব-জনকন্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান, সম্পাদক, প্রশাসক ও মুদ্রাকর শামীমা এ খান এই শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দেন। গ্লোব-জনকন্ঠ শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা ও দৈনিক জনকন্ঠের সাবেক সম্পাদক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের স্মরণে তিনি এই শিক্ষাবৃত্তি চালুর অঙ্গীকার করেন।

সুবিধাভোগী একই শিক্ষার্থী নবম ও দশম শ্রেণীতে পড়াকালীন দুই বছর এই শিক্ষাবৃত্তি পাবে। চলতি বছর কেবল নবম শ্রেণীর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির আওতাভুক্ত হবে।

প্রকাশের সময়: ০৫:১৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২