গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইসলামী ফাইন্ডেশনের উদ্যোগে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্যক্রমের আওতায় কোরআন শিক্ষা কার্যক্রমের ছবক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গোবিন্দগঞ্জের শহরগাছি মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন শাখাহার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ইসলামী ফান্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনোয়ারুল ইসলাম, বিল্লাল উদ্দীন মন্ডল,আব্দুর রউফ প্রমুখ।
অনুষ্ঠানে শাখাহার ও রাজাহার ইউনিয়নের ৬টি কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
ফারুক হোসেন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















