‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’প্রতিপাদ্য বিষয়ে গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এ উপলক্ষে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন, সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু, বাংলাদেশ শিক্ষক পরিষদ জেলা সভাপতি মাহবুব আলম প্রামানিক কোর্ট প্রমুখ।
এছাড়া অনুরূপ কর্মসূচি জেলার সাদুল্লাপুর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় পালিত হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 















