দিনাজপুরের চিরিরবন্দরে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা, শিক্ষকদের বেøজার ও কর্মচারীদের সাফারী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসান।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল বারী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব জিয়াউল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দিন শাহ, বিআরডিবির চেয়ারম্যান মো. আজিমউদ্দিন গোলাপ ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ উল আলম। এছাড়াও অন্যান্যের মধ্যে শিক্ষক মোকছেদ আলী, শিক্ষার্থী কাছমিন নাহার, নিলুফা আকতার বক্তব্য রাখেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















