সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে মেধা যাচাইয়ে ৩ শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায়

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মেধা যাচাইয়ের লক্ষ্যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পলাশবাড়ী ফাজিল ডিগ্রী মাদরাসা ও মনোহরপুর ইউনিয়নের বিকেএস মডেল স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এ বৃত্তি পরীক্ষার আয়োজন করেন। দুইটি কেন্দ্রে উপজেলার ৯ টি কেজি স্কুলের তিন শতাধিক শিশু শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

বৃত্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি শাহ মো. মাহাবুবুর রহমান, যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান বিপ্লব, দপ্তর সচিব লুৎফুল্লাহ ও কেন্দ্র সচিব হাসান আলী প্রমূখ।

বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে শতকরা ২০ জন ও ট্যালেন্টপুলে শতকরা ১০ জন কোমলমতি শিশু শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে সংগঠনটি।

এ তথ্য নিশ্চিত করে সংস্থার শাহ মো. মাহাবুবুর রহমান বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র, শিক্ষা উপকরণ, ও এককালীন অর্থ প্রদান করা হবে। এছাড়াও শিক্ষকদের দক্ষতা বাড়াতে জেলা ও উপজেলায় প্রশিক্ষণ দিয়ে আসছে সংগঠনটি।

প্রকাশের সময়: ০৫:৫৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২